বিশেষজ্ঞরা বলছেন, ভালো ঘুমের জন্য শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। অতিরিক্ত গরম ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই নগ্ন হয়ে ঘুমানো বা হালকা পোশাক পরা উপকারী হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের মতে, ঘুমের সময় শরীরের স্বাভাবিক তাপমাত্রা ১-২ ডিগ্রি ফারেনহাইট কমে যায়। এই প্রক্রিয়া ব্যাহত হলে ঘুমের মান খারাপ হতে পারে।
ঘুমের সময় আরামদায়ক তাপমাত্রা বজায় রাখা গুরুত্বপূর্ণ, যাতে শরীর সহজে ঠান্ডা হতে পারে। কারও জন্য নগ্ন হওয়া বা হালকা পোশাক পরা ভালো, আবার কারও জন্য বাতাস চলাচল করতে পারে এমন পোশাক আরামদায়ক। হাত-পা গরম রাখলে শরীর দ্রুত তাপ ছাড়তে পারে, যা ঘুম আসতে সাহায্য করে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকলে ঘামের মাধ্যমে তাপ বের হওয়া বাধাগ্রস্ত হয়, তাই বাতাস চলাচলকারী ও ঘাম শোষণকারী বিছানাপত্র ও পোশাক ব্যবহার করা উচিত।






