জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বাংলাদেশ বিমানের সেবার মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি বিমান ভ্রমণের সময় বিড়ম্বনার শিকার হয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, প্লেনে ওঠার পর ককপিটে কাজ চলতে দেখে তিনি বুঝতে পারেন পরিস্থিতি ভালো নয়। এরপর কোনো সদুত্তর না দিয়েই যাত্রীদের আবার প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়।
ভিডিওর সাথে রসিকতা করে অভিনেতা রাষ্ট্রীয় বিমান সংস্থাটিকে 'বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স' বলেও আখ্যায়িত করেন। তার মতো অনেকেই দেশের বিমান সেবার মান ও যাত্রীদের ভোগান্তি নিয়ে ক্ষুব্ধ।




