জনপ্রিয় গায়িকা ও উপস্থাপিকা রিমি টমি বিচ্ছেদের ছয় বছর পর আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এই খবর জানান। রিমি বলেন, জীবনে নতুন একজন মানুষের আগমন ঘটেছে এবং শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
রিমি জানান, তাঁর নতুন সঙ্গী কোনো তারকা নন, অভিনয় বা গানের জগতের সঙ্গেও যুক্ত নন, এমনকি তিনি কোটিপতিও নন। তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছেন যিনি তাঁর যত্ন নেবেন, মানসিক শান্তি দেবেন এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন।









