দিল্লিতে বিক্ষোভ আয়োজনের জন্য বিজেপি সরকার যন্তর মন্তর বন্ধ করে তিনটি স্থান নির্ধারণ করেছে। তবে এই স্থানগুলোতে বিক্ষোভ করতে হলে এখন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হবে। রামলীলা ময়দানে বিক্ষোভের জন্য দিনের ভাড়া ১ লাখ ২১ হাজার ৮০ রুপি এবং সিকিউরিটি ডিপোজিট ৫৫ হাজার রুপি।
পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এবং উত্তর দিল্লির বুরারি ময়দানেও একই ধরনের ভাড়ার নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া, বিক্ষোভের জন্য দিল্লি পুলিশের অনুমতিও অপরিহার্য। এই নতুন নীতির বিরুদ্ধে বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলো প্রতিবাদ জানাচ্ছে।






