হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া ক্যালিফোর্নিয়ায় বার পরীক্ষায় পাস করতে পারেননি। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া অন্তত ১৫টি পোস্ট শেয়ার করেছেন তিনি। এসব পোস্টের মধ্যে ফক্স নিউজ ও ওয়ান আমেরিকা নিউজের শিরোনামও ছিল।
২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক হওয়ার পর জাকারাইয়া বার পরীক্ষায় ফেল করেন এবং দ্বিতীয়বার আর পরীক্ষা দেননি। তিনি স্বীকার করেছেন যে, তাকে ‘আইনজীবী’ বলা যেতে পারে, তবে ‘অ্যাটর্নি’ বা ‘এসকোয়ার’ পরিচয় ব্যবহার করা উচিত নয়।






