বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) তাদের অধীনে বিভিন্ন পদে মোট ৩০১ জন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ স্থায়ী রাজস্বখাতভুক্ত এবং অস্থায়ী রাজস্বখাতে ১০ থেকে ২০ গ্রেডের পদগুলোতে সম্পন্ন হবে। আবেদন করার শেষ তারিখ ১১ অক্টোবর ২০২৬। নিয়োগ বিজ্ঞপ্তিটি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির পূর্বেই অষ্টম পে স্কেলের অধীনে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে গ্রন্থাগারিক, উপসহকারী প্রকৌশলী, বৈজ্ঞানিক সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।








