ফেসবুক বা ইনস্টাগ্রাম আসার অনেক আগেই অনলাইন বন্ধুত্বের জগতে আলোড়ন সৃষ্টি করেছিল অর্কুট। এটি ছিল অনেকের জন্য প্রথম সোশ্যাল নেটওয়ার্কিংয়ের অভিজ্ঞতা, বিশেষ করে জেন-জি প্রজন্মের আগের প্রজন্মের কাছে। আজকের দিনে যেখানে সাজানো ছবি ও অ্যালগরিদমের দাপট, সেখানে অর্কুট ছিল ভিন্ন এক প্ল্যাটফর্ম।
সেই সময়ের অনলাইন আড্ডা, কমিউনিটি এবং ব্যক্তিগত প্রোফাইলের মাধ্যমে পরিচিত হওয়া ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। অর্কুটের স্মৃতি আজও অনেকের মনে অমলিন, যা সোশ্যাল মিডিয়ার বিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরে।













