অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার হওয়ায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন। তবে এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। তিনি মনে করেন, ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরব হতে হলিউডের কেন এত দীর্ঘ সময় লাগল, সেটাই বিস্ময়কর।
গাজা নিয়ে অনেক তারকা নীরব থাকলেও ফ্লোরেন্স পিউ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং নিয়মিত মানবিক সহায়তার তহবিল গঠনের লিংক শেয়ার করেছেন। তিনি বলেন, 'এমন চরম মানবিক সংকটের মুখে নীরব থাকা কোনো নিরপেক্ষতা নয়, এটি অপরাধের অংশীদার হওয়া।'






