পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতকে লড়াকু লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান অধিনায়ক হোপ ও রাদারফোর্ডের অর্ধশতকে ১৭১ রান তুলতে সক্ষম হয়। লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯.১ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন শেরফান রাদারফোর্ড। অধিনায়ক শাই হোপ ৫২ রান করেন। ভারতের পক্ষে অভিষেক হওয়া বোলার নামান ধীর ৩টি উইকেট শিকার করেন। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।









