বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে কথা বলার সময় শাহরুখ খানের প্রতিকূলতা জয়ের দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন। তিনি বলেন, শাহরুখ কঠিন পরিস্থিতিতে সহজে হার মানেন না এবং অন্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলেন।
রাজকুমার রাও নিজেও শাহরুখের মতো দিল্লির এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউডে নিজের জায়গা করে নেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, এটি তাকে অনুপ্রাণিত করেছে। তিনি আরও জানান, মুম্বাইতে তার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে তিনি প্রায়শই শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর বাইরে গিয়ে দাঁড়াতেন।






