অভিনেত্রী পূজা চেরি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ বার্তা দিয়ে ছবি পোস্ট করেছেন। নীল কুর্তি ও সাদা প্যান্টে ধারণ করা ছবিগুলোর সাথে তিনি লিখেছেন, 'সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখেন, আপনার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন আপনি একা, তবে ভয় পেয়েন না। এর মানে, আপনি আর ১০ জনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছেন।'
পূজার এই পোস্টটি তার ভক্তদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার এই সাজের প্রশংসা করেছেন এবং তার ব্যক্তিগত জীবনের গুঞ্জন নিয়েও চর্চা করেছেন। সর্বশেষ 'মাসুদ রানা' সিনেমায় তাকে বড় পর্দায় দেখা গেছে।




