পাবনা সদর উপজেলার সোনাপাতিল বিলের কাছে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয় কিশোর ও যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই শখের বশে মাছ ধরতে গিয়েছিলেন।
নিহত ছয়জন হলেন শাওন (২২), রুবেল হোসেন (২২), মিজান হোসেন (১২), সাজিদ ইসলাম (১০), মো. আবদুল্লাহ (১৮) ও ইমন ইসলাম (১৪)। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।








