নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে এবং ২৭ মে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনগুলো ২০২৭ সালের ২৭ মের মধ্যে সম্পন্ন করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৩তম কমিশন বৈঠকে এই রোডম্যাপ চূড়ান্ত হয়।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে। ডিসেম্বরের প্রথমার্ধে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন এই পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে।









