২৯ বছর বয়সী বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা ভারতের তরুণ প্রজন্মের আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে চলমান প্রতিবাদের অন্যতম প্রধান মুখ।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ভোটার তালিকা থেকে ১৩ কোটি মানুষের নাম বাদ পড়ার অভিযোগের মতো ঘটনায় ক্ষুব্ধ তরুণরা নেহাকে তাদের কণ্ঠস্বর হিসেবে দেখছেন। সফটওয়্যার ডেভেলপাররা তাকে নিয়ে ভিডিও গেম তৈরি করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিবাদী কর্মকাণ্ড নিয়ে রিলস তৈরি হচ্ছে। বিরোধী নেতারাও তাকে সমর্থন জানাচ্ছেন।






