নেপালের মানাংয়ে হিমলুং হিমালয়ে তুষারধসে চার পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় এখনো ১২ জন শ্রমিক ও গাইড নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে সোমবারও অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল।
নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোমবার বীরেন্দ্র গুরুং ও ঘনশ্যাম রাই নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার ছেবি ভোতে ও পাসাং ভোতের মরদেহ উদ্ধার করা হয়। আবহাওয়া ও পাহাড়ের পরিস্থিতি অনুকূলে থাকলে আরও কয়েক ঘণ্টা অভিযান চালানোর পরিকল্পনা ছিল উদ্ধারকারী দলের।




