ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি সরকারের কর্মকাণ্ডকে বিশ্বের বিবেকের জন্য একটি বড় কলঙ্ক বলে অভিহিত করেছেন। লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইসরাইল যতই নিরাপত্তার হুমকিতে থাকুক না কেন, ফিলিস্তিনিদের ওপর চলা এসব বর্বরতা কোনোভাবেই জায়েজ করা যায় না।
তিনি আরও জানান, লেবার পার্টির নতুন নীতি অনুযায়ী পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উচ্ছেদ ও গাজায় যুদ্ধাপরাধের মতো বিষয়গুলো তারা স্পষ্টভাবে সামনে আনছেন। মিলিব্যান্ড ইসরাইলি অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ব্রিটিশ অর্থায়ন ও নির্মাণ খাতের সহায়তা বন্ধ করারও ঘোষণা দিয়েছেন।






