ইন্দোনেশিয়ার জাভা সাগরে উল্টে যাওয়া যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার ১৬তম দিনেও নিখোঁজ ৬৯ যাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। জ্বালানি তেল লিক হওয়া এবং যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এমন বিপজ্জনক কাঠামোর ঝুঁকি নিয়েই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা।
গত ১৩ সেপ্টেম্বর পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বাঞ্জারমাসিন যাওয়ার পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ফেরিটি উল্টে যায়। ২৪৩ জন আরোহী নিয়ে যাত্রা করা এই ফেরি থেকে এখন পর্যন্ত ১০৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের কেবিনে পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।






