হরমুজ প্রণালিতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন। প্রায় দুই সপ্তাহ আগে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কেউ গুরুতর নন, তবে শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দেয়। তারা একটি ব্যাটালিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে ওই জাহাজে দায়িত্ব পালন করছিলেন।
হামলার পর অল্প সময়ের মধ্যেই আটজনই আবার দায়িত্বে ফিরেছেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্যভান্ডারে হামলার প্রায় ১০ দিন পর তাদের নাম যুক্ত করা হয়। কিছু উপসর্গ পরে প্রকাশ পাওয়ায় এবং তথ্য হালনাগাদের সুযোগ না থাকায় আহতের তথ্য যুক্ত করতে দেরি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।






