ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধীরা আরব দলগুলোর সমর্থন পেলে সরকার পরিবর্তনের সুযোগ পাবে। তবে বিরোধী শিবিরের কিছু সদস্য এর বিরুদ্ধে আপত্তি জানাচ্ছেন। গাজায় সংঘাতের পর গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে ভোট গণনা চলছে এবং নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।






