রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এই ঘটনায় হাউজিং সোসাইটির অফিস থেকে প্রায় এক কোটি টাকা লুট এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদার দাবিতে এই হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শতাধিক মুখোশধারী দুর্বৃত্ত চারটি পিকআপ ভ্যানে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ এবং ক্যান্টনমেন্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।






