জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির নারী হিসেবে তার সাফল্যময় যাত্রার স্বীকৃতিস্বরূপ ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ লাভ করেছেন। শোবিজে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করা এই অভিনেত্রী সম্প্রতি এই সম্মাননা গ্রহণ করেন। পুরস্কার প্রাপ্তির পর তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন এবং অন্য নারীদেরও নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সাফা কবির বলেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’ তিনি আরও জানান, প্রতিটি স্বীকৃতিই তাকে আরও পরিশ্রম করতে অনুপ্রাণিত করে।








