মন্ত্রিসভা শেরেবাংলানগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে নতুন বাংলাদেশ সচিবালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালে নতুন স্থানে অফিস শুরু হবে। লুই আই কানের মাস্টারপ্ল্যান অনুযায়ী ৩১ একর জমির ওপর নির্মিত হবে এই সচিবালয়, যা বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে।
নতুন সচিবালয়ে মোট ৩৩.১৬ লাখ বর্গফুট স্পেসসহ ১৪টি ১২ তলা ভবন নির্মিত হবে, যেখানে মসজিদ, মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া ও ডাকঘর থাকবে। এছাড়া, প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গায় সবুজায়ন ও জলাধার রাখা হবে।











