যারা তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তা খুঁজছেন, তাদের জন্য তেল ছাড়া আলুর পরোটা একটি দারুণ বিকল্প। অল্প ঘি বা মাখন ব্যবহার করে পানির ভাপে তৈরি এই পরোটা নরম ও ফুলকো হয়। এটি তৈরি করাও বেশ সহজ।
উপকরণ হিসেবে লাগছে ময়দা, আলু, টক দই, লবণ, চিনি, সামান্য তেল, জিরা, ধনে, আমচুর পাউডার, কাঁচা মরিচ, ধনেপাতা, গরম মসলা, তিল এবং ঘি বা মাখন। প্রথমে ময়দা মেখে নরম ডো তৈরি করে দুই ঘণ্টা রেখে দিন। এরপর সেদ্ধ আলু মেখে পুর তৈরি করুন। পুর ভরে সাবধানে বেলে পরোটার আকার দিন। সবশেষে প্যানে পানি দিয়ে ভাপে পরোটা সেঁকে নিন।






