তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি নিয়ে বেইজিংয়ের উদ্বেগের জবাবে চীনের কাছেই অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি তাদের মধ্যে বিরোধের একটি বড় কারণ।
চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ জানান, গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় বিষয়টি আবারও সামনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমরা তো বিশ্বের অন্যান্য দেশের কাছেও অস্ত্র বিক্রি করি।’ এমনকি তিনি প্রেসিডেন্ট সিকে সরাসরি জিজ্ঞেসও করেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু অস্ত্র কিনতে চান কি না।





