যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমারের বাড়িতে তল্লাশি চালিয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যের এই কংগ্রেস সদস্য নিয়মিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রোষের লক্ষ্যবস্তু হন। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই তল্লাশি চালানো হয়, যা অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে।
বিচার বিভাগ জানিয়েছে, এটি একটি চলমান ফৌজদারি তদন্তের অংশ। ইলহান ওমর এই তল্লাশিকে ট্রাম্পের রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন প্রচারণার সর্বশেষ উসকানি বলে অভিহিত করেছেন। ট্রাম্প অবশ্য এতে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।






