যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই নিল বুশ টেক্সাসে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে নিয়ে উদ্বেগের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
শুধু নিল বুশ নন, জর্জ ডব্লিউ বুশের মেয়ে বারবারা বুশও তালারিকোর প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাকে অনুদানও দিয়েছেন। টেক্সাসে এই আসনটি নিয়ে তালারিকো ও প্যাক্সটনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।






