ভারতের নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকে নিয়ে বিপাকে পড়েছে মোদি সরকার। তাঁর পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যা ঠেকাতে সরকার ৩০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করে এবং গণহারে আটকের ঘটনা ঘটে।
সরকার জ্ঞানেশ কুমারকে অপসারণের ঝুঁকি নিতে চাইছে না, কারণ এটি অপরাধ স্বীকারের শামিল হতে পারে। অন্যদিকে, তাঁকে রেখে দেওয়ায় রাজনৈতিকভাবে সমালোচিত হচ্ছে। সুপ্রিম কোর্ট আটকের ঘটনাকে অবৈধ ঘোষণা করলে অনেককে মুক্তি দেওয়া হয়।






