রাজধানী দিল্লিতে গণতন্ত্র রক্ষার দাবিতে আয়োজিত ‘পিপলস মার্চ’ সমাবেশে পুলিশের ধরপাকড় ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের দিকে বিক্ষোভকারীদের অগ্রসর হওয়ার শুরুতে পুলিশ কিছুটা নমনীয় থাকলেও পরে লাউডস্পিকারের মাধ্যমে সতর্কবার্তা দিয়ে গ্রেপ্তার অভিযান শুরু করে।
বিক্ষোভকারীরা ‘জ্ঞানেশ হটাও’ এবং ‘ভোট চোর গদ্দি ছোড়’ স্লোগান দিয়ে নির্বাচন কমিশনের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন এবং পুলিশ তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।






