ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিজেপি দেশজুড়ে 'আশীর্বাদের প্রদীপ' কর্মসূচির ডাক দিয়েছে। এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি দেশের বন্যা পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে এই আহ্বানকে 'বেদনাদায়ক পরিহাস' বলে অভিহিত করেছেন।
শ্রীলেখা মিত্র ফেসবুকে এক পোস্টে লেখেন, যখন মানুষের জীবন নানা সংকটে বিপর্যস্ত, তখন প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হচ্ছে। তিনি বিজেপি ও সরকারকে 'স্বৈরাচারী' আখ্যা দিয়ে বলেন, তারা সাধারণ মানুষের জীবনে বিপর্যয় তৈরি করছে, বিভেদ বাড়াচ্ছে এবং নিজেদের ঈশ্বরের অবতার দাবি করছে। অভিনেত্রী দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন।








