জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি। তবে পশ্চিমা দেশগুলোর জন্য নতুন করে স্থায়ী আসন দেওয়ার বিরোধিতা করেছে মস্কো। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই মন্তব্য করেন।
নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন বলে উল্লেখ করেন লাভরভ। তিনি বলেন, ব্রাজিল ও ভারতের প্রার্থিতাকে রাশিয়া সমর্থন করে। তবে জার্মানি ও জাপানের মতো দেশগুলোর জন্য নতুন স্থায়ী আসন দেওয়ার বিরোধিতা করেন তিনি, কারণ দেশ দুটি সামরিকীকরণ ও প্রতিশোধপরায়ণতার পথে এগোচ্ছে বলে তার দাবি।






