জাতিসংঘের মানবাধিকার কমিশন (OHCHR) জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে গাজা উপত্যকার পরিসর ক্রমাগত সংকুচিত হচ্ছে। তারা গাজার ভেতরে একটি 'ইয়েলো লাইন' তৈরি করে সেটিকে মৃত্যুপুরী হিসেবে ব্যবহার করছে। বারবার জোরপূর্বক বাস্তুচ্যুতির ফলে ফিলিস্তিনিদের জন্য গাজার একটি অতি সামান্য অংশই অবশিষ্ট থাকছে।
জাতিসংঘের মতে, আন্তর্জাতিক আইন ও মানবিকতাকে উপেক্ষা করে ইসরায়েলের এই পদক্ষেপ গাজায় মানবিক সংকটকে চরম পর্যায়ে নিয়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ফিলিস্তিনিদের তাদের ভিটেমাটি থেকে স্থায়ীভাবে উচ্ছেদের একটি সুদূরপ্রসারী চক্রান্ত।











