জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেন, জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত। পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে মাদকসহ ৮৪ জন গ্রেপ্তারের ঘটনাকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এহসানুল মাহবুব জুবায়েরও ঘটনার নিন্দা জানিয়ে অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানান। তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এমন ঘটনা উদ্বেগজনক ও লজ্জাজনক। মাদকের বিস্তার রোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।




