নির্মাতা চয়নিকা চৌধুরী তার ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ নাটক নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। নাটকটিতে ধনাঢ্য বাবার একমাত্র ছেলে আরিয়ানের সঙ্গে লাস্যময়ী মেয়ে আয়েশার প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।
নাটকের গল্পে দেখা যায়, আরিয়ান আয়েশাকে প্রথমবার দেখে তার প্রেমে পড়ে যায়। পরবর্তীতে তাদের দেখা হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম হয়। কিন্তু আরিয়ান বিয়ের প্রস্তাব দিলে আয়েশা যোগাযোগ বন্ধ করে দেয়। নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত ও ডলি জহুর।








