রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার মুনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৫টা ০২ মিনিটে ছোট কাটারা এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনের ছয়তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং পানির উৎস সীমিত থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে। উদ্ধারকর্মীরা হোসপাইপ টেনে এবং পানিবাহী গাড়ির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো খবর জানা যায়নি।





