রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, সরু রাস্তা এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।









