ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে তা ধ্বংস করারও কথা বলেন।
জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের প্রথম সাত মাসে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ১,৩৩০টির বেশি বসতি স্থাপনকারী হামলা হয়েছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, হামলাকারীরা প্রায়ই ইসরায়েলি সামরিক বাহিনীর সরবরাহ করা অস্ত্র ও পোশাকে সজ্জিত থাকে।


