ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে, বর্তমানে গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হচ্ছে। তিনি বলেন, চাঁদা না দিলে খামারের মাছের খাবারে বিষ মেশানো হয়।
শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলায় এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন এবং নিজ এলাকায় চাঁদাবাজি হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, তার এলাকায় কোনো আত্মীয়কে তিনি বিশেষ সুবিধা দেননি এবং কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।




