পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) খাইবার পাখতুনখাওয়ায় জারি হওয়া গভর্নরের শাসন ও জরুরি অবস্থা জারির পদক্ষেপকে হাইকোর্টে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে। দলের চেয়ারম্যান গহর আলী খান জানিয়েছেন, তারা সাংবিধানিক ও আইনি লড়াই চালিয়ে যাবেন। পিটিআই নেতা গহর বলেন, তার দল একটি অবাধ গণতান্ত্রিক ব্যবস্থা ও স্বাধীন বিচার বিভাগের সমর্থক।
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই গত রবিবার খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকার সংবিধানের দুটি অনুচ্ছেদের আওতায় এই ঘোষণা দেয়, যার ফলে পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারের কার্যক্রম স্থগিত হয়ে গেছে।






