খাদ্য সংকট এবং আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ায় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে শিশুরা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। পরিবারের খাবার জোগাতে অনেক শিশু ঝুঁকছে শিশুশ্রমে। সীমিত সুযোগ ও নিরাপত্তাহীনতার মধ্যে তাদের শৈশব অনিশ্চিত হয়ে পড়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সম্প্রতি খাদ্য সহায়তা প্রয়োজনভিত্তিক চালু করেছে, যা বিভিন্ন পরিবারকে বিভিন্ন হারে সহায়তা দিচ্ছে। এর ফলে চরম খাদ্য নিরাপত্তাহীন পরিবারগুলো মাসে ১২ ডলার, অত্যন্ত খাদ্য নিরাপত্তাহীন পরিবারগুলো ১০ ডলার এবং খাদ্য নিরাপত্তাহীন পরিবারগুলো ৭ ডলার সহায়তা পাচ্ছে। এই পরিবর্তন শিশুদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।











