জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার সঙ্গ দেওয়ার বিনিময়ে কফি খাওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে এক্ষেত্রে কফির বিল নিজেকেই পরিশোধ করতে হবে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এমন একটি পোস্ট করে তিনি আলোচনায় এসেছেন।
পোস্টে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’। এই পোস্টের পর থেকে অনেকেই মজার মন্তব্য করছেন। কেউ বিল দেওয়ার কথা বললেও সঙ্গ না পেলেও চলবে বলে জানিয়েছেন। কেউ আবার কফি না খেয়ে মুড়ি খাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।








