পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) গভর্নরের শাসন জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সালমান আকবর রাজা। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে পরিস্থিতি পরিষ্কার হবে বলে তিনি জানান।
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবিতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানের মধ্যে গত রোববার খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকার সংবিধানের দুটি অনুচ্ছেদের আওতায় এই জরুরি অবস্থা ঘোষণা করে, যার ফলে সেখানে পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারের কার্যক্রম স্থগিত হয়ে গেছে।






