বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবার খলনায়িকার চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি হলিউডের জনপ্রিয় চরিত্র ‘ম্যালিফিসেন্ট’-এর মতো কোনো চরিত্রে কাজ করতে আগ্রহী। সম্প্রতি ভোগ ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ক্যাটরিনা বলেন, আপাতত সিনেমায় ফেরার কোনো তাড়া নেই তার। তবে অভিনয়ে ফিরলে এমন চরিত্রে কাজ করতে চান যেখানে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার সুযোগ থাকবে। তিনি মনে করেন, ম্যালিফিসেন্ট চরিত্রে তিনি দারুণ অভিনয় করতে পারবেন। এছাড়া মাতৃত্বের নতুন অভিজ্ঞতা, ছেলে ভিহান এবং স্বামী ভিকি কৌশলের সঙ্গে সময় কাটানো নিয়েও কথা বলেন তিনি।



