মানুষ সাধারণত সরাসরি নিজের অপছন্দের কথা প্রকাশ করেন না। তবে মনোবিজ্ঞানীদের মতে, কিছু সূক্ষ্ম আচরণের মাধ্যমে অন্যের প্রতি অপছন্দের ইঙ্গিত বোঝা যায়। চোখে চোখ না রাখা, শারীরিক ভঙ্গিতে অনাগ্রহ প্রকাশ এবং মুখের অভিব্যক্তিতে অবজ্ঞার আভাস—এসব আচরণ সম্ভাব্য কিছু ইঙ্গিত হতে পারে।
কেউ আপনাকে অপছন্দ করলে তার কিছু লক্ষণ হলো: বারবার দৃষ্টি সরিয়ে নেওয়া, মুখের অভিব্যক্তিতে অবজ্ঞা বা বিরক্তি প্রকাশ, আপনার সামনে কম হাসা, কথা বলার সময় শরীর অন্যদিকে ঘুরিয়ে রাখা এবং আপনার কাছ থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা।






