স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লায় ১৩ বছর বয়সী এক কিশোরের হত্যাকাণ্ডে পুলিশ ১২ ঘণ্টার মধ্যে সকল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি জানান, আসামিদের কাছ থেকে আলামত জব্দ করা হয়েছে এবং ফরেনসিক বিশ্লেষণ ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আদালত বিচার করবে এবং সরকার সহযোগিতা করবে বলে তিনি জানান।
রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই ঘটনায় দেশবাসী মর্মাহত। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর ছিল। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মৃতদেহ উদ্ধার হয় এবং ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চার আসামিকে গ্রেফতার করা হয়, যারা অপরাধ স্বীকার করেছে। এদের মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরের বেশি এবং কয়েকজনের কম হতে পারে।








