কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ৫ চিকিৎসককে অনুপস্থিত পান। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনারও নির্দেশনা দেন মন্ত্রী।
পরিদর্শনকালে তিনি রোগীদের সেবার মান এবং সার্বিক পরিবেশের খোঁজ নেন। মন্ত্রী মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন এবং সেখানে ডায়ালাইসিস মেশিন, প্রসূতি ও নবজাতকদের জন্য পৃথক ওয়ার্ডসহ আধুনিক সুযোগ-সুবিধা চালুর পরিকল্পনার কথা জানান।












