চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে সিভিতে কারিগরি দক্ষতার গুরুত্ব বেড়েছে। কেয়ারমাইন্ডসের এক গবেষণায় দেখা গেছে, সফট স্কিলের চেয়ে টেকনিক্যাল স্কিল উল্লেখ করা প্রার্থীদের চাকরি পাওয়ার হার ৪২ শতাংশ বেশি। বিশেষ করে ট্যাবলু, ডেটা অ্যানালাইসিস, পাইথন ও এসকিউএল-এর মতো দক্ষতাগুলো নিয়োগকর্তাদের কাছে বেশ সমাদৃত।
গবেষণায় আরও দেখা গেছে, সিভিতে এআই টুল ব্যবহারের দক্ষতা উল্লেখ করা প্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা ১.৪ গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু দক্ষতার তালিকা নয়, বরং বাস্তব প্রয়োগ ও অভিজ্ঞতার মাধ্যমে সেই দক্ষতা তুলে ধরতে পারলে চাকরি পাওয়া সহজ হবে।



