রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এটি জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে এবং সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলা হয়নি বা চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।
ঘটনার পর সালমান মুক্তাদির নিজের ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, স্টুডিওর আসবাবপত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।






