ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আজ রোববারের মধ্যে মুক্তি না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছে, তারা এ বিষয়ে প্রবীণ আইনজীবী কপিল সিবালের সঙ্গে পরামর্শ করেছে।
সিজেপি নেতাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তাদের বেআইনিভাবে আটকে রাখা হয়েছে বলে দলটি দাবি করেছে। এর আগে শনিবার সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।




