অতিরিক্ত ওজন একটি বড় স্বাস্থ্য সমস্যা। ওজন কমাতে না খেয়ে থাকা সমাধান নয়, বরং প্রয়োজন পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ। ওটস, টক দই, এয়ার পপকর্ন, আপেল, গ্রিন টি, কটেজ চিজ এবং গাজরের মতো খাবার মুখের স্বাদ বাড়ানোর পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে।
ওটসে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। টক দইয়ের প্রোবায়োটিক পেটের ইনফেকশন দূর করে এবং ক্যালসিয়াম ওজন কমাতে সহায়ক। এয়ার পপকর্ন কম ক্যালোরিতে পপকর্নের চাহিদা মেটায়। আপেল মেটাবলিজম বুস্ট করে এবং গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও পেটের মেদ কমায়। কটেজ চিজ ও গাজরও ওজন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।














