আজ ১ নভেম্বর, বিশ্বখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ৫৩তম জন্মদিন পালন করছেন। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং বলিউডে নিজের এক বিশেষ স্থান করে নেন।
মণি রত্নমের 'ইরুভার' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া ঐশ্বরিয়া 'হাম দিল দে চুকে সানাম', 'দেবদাস', 'ধুম ২', 'যোধা আকবর' সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনয়, সৌন্দর্য এবং ব্যক্তিত্ব তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দিয়েছে।



